লালবাজারের ‘স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে ভয় দেখায়

লালবাজারের ‘স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে ভয় দেখিয়ে টাকা তুলছিল এক যুবক

Spread the love

বর্ধমানের মেমারি থানার এক চাঞ্চল্যকর ঘটনায়, ‘লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে গ্রামবাসীদের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মণিরুল শেখ ওরফে মণি, বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়।

লালবাজারের ‘স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে ভয় দেখিয়ে টাকা তুলছিল এক যুবক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পালসিট ফাঁড়ি এলাকার ভৈটা গ্রামের আদিবাসী মহিলা কাকলি হেমব্রমের বাড়িতে গিয়ে ওই যুবক নিজেকে লালবাজারের অফিসার বলে দাবি করে। সঙ্গে থাকা একটি ভুয়ো আই কার্ড দেখিয়ে তল্লাশির নামে ঘরে ঢোকে সে। কাকলির কাছ থেকে ঘরে থাকা জিনিসপত্রের বিল চাইতে শুরু করে এবং বলে—“সবকিছু অবৈধ কিনা যাচাই করব।”

অভিযোগ, এরপর সে কাকলিকে বলে—“১০ হাজার টাকা না দিলে জেলে পাঠাব।” ভয় পেয়ে কাকলি হেমব্রম ১ হাজার টাকা দেন। কিন্তু যুবক চলে যেতেই সন্দেহ জাগে। কাকলি বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে জানা যায়, একইভাবে আরও দু’জনের বাড়িতেও গিয়ে ভয় দেখিয়ে টাকা নিয়েছে ওই যুবক।

আরও পড়ুন :

হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! সাতসকালে বাঁকড়ার বাদামতলার জামাকাপড় মার্কেটে আগুন পুড়ল সব কিছু

রবিবার ভোর ৫টা থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! জানুন কোন পথে চলবে যানবাহন

এরপর গ্রামবাসীরা একজোট হয়ে মণিকে খোঁজ শুরু করেন। স্থানীয় এক ব্যক্তির বাড়িতে তাকে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে গ্রামের লোকেরা এবং মেমারি থানায় খবর দেন। পুলিশ গিয়ে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, ধৃতের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো পরিচয়পত্র এবং একটি মোবাইল ফোন। বৃহস্পতিবার দুপুরে মণিকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনার পর গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, পুলিশের নামে প্রতারণা করে সাধারণ মানুষকে ঠকানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ জানিয়েছে, এমন প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কেউ এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দিতে হবে।

পশ্চিমবঙ্গে SIR-এর বদলের দাবিতে কংগ্রেসের নড়াচড়া শুরু মামলার প্রস্তুতি, দিল্লির সঙ্গে জোর আলোচনা

হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! সাতসকালে বাঁকড়ার বাদামতলার জামাকাপড় মার্কেটে আগুন পুড়ল সব কিছু

রবিবার ভোর ৫টা থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! জানুন কোন পথে চলবে যানবাহন

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *