দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে আগুন লেগে যায় একাধিক গাড়িতে, আর সেই আগুনে মৃত্যু হয়েছে অন্তত আট জনের। আহত হয়েছেন বহু মানুষ। বিস্ফোরণের পর পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে আতঙ্ক, জারি করা হয়েছে হাই অ্যালার্ট (High Alert)।

কীভাবে ঘটল লালকেল্লা বিস্ফোরণ?
দিল্লি দমকল বিভাগের সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে পার্কিং এলাকায় রাখা একটি গাড়িতে হঠাৎই প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি গাড়িতে। দমকলের ৮টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক বলেন, “বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে পার্কিংয়ে থাকা ৫টি গাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়। স্থানীয়রা চিৎকার শুরু করেন, সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়।”
হাসপাতালে ছুটে নেওয়া হয় আহতদের
লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার জানিয়েছেন, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়, বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
নাশকতার গন্ধ?
এই বিস্ফোরণের আগে কয়েক দিন আগেই ফরিদাবাদ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২৯০০ কেজি বিস্ফোরক। সেই ঘটনার তদন্ত চলছিল, আর তার মধ্যেই দিল্লির এই বিস্ফোরণ নতুন প্রশ্ন তুলছে।
সূত্রের খবর, ফরিদাবাদের অভিযানে উদ্ধার হয়েছিল ৩৬০ কেজি বিস্ফোরক, ২০টি টাইমার, রিমোট কন্ট্রোল, ও ওয়াকিটকি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ও আনসার ঘাজ়ওয়াত-উল-হিন্দ-এর যোগ থাকতে পারে।
ফরিদাবাদের ঘটনার পর জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, গত কয়েক দিনে দেশজুড়ে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। ফলে দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনাও এখন নাশকতার ছায়ায়।
আরও পড়ুন :
Faridabad विस्फोटक मामला: महिला डॉक्टर के घर से चौंकाने वाले खुलासे! 350 किलो बारूद, AK-47 बरामद
सिर्फ 7 आसान healthy tips जो आपको हमेशा फिट और एनर्जेटिक रखेंगे – जानिए रहस्य!
তদন্তে নামল NIA ও NSG
ঘটনার পরই NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও NSG (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে কর্মকর্তাদের অনুমান, এটি পরিকল্পিত হামলা হতে পারে।
দেশজুড়ে নিন্দার ঝড়
এই ঘটনার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, “দিল্লির লালকেল্লা বিস্ফোরণ অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
এদিকে, দিল্লি, মুম্বই ও লখনউ-সহ দেশের বড় শহরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীজুড়ে চলছে তল্লাশি অভিযান।
আরও পড়ুন :
Top Ullu Web Series Actresses List 2025– दमदार कहानी और बोल्ड किरदारों का तड़का!
RSSB Primary & Upper Primary School Teacher Recruitment 2025 – Apply Online for 7759 Posts

[…] দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফ… […]